ইসলাম জিজ্ঞাসা ও জবাব
মঙ্গলবার, ২৩ জুমাদাল আউওয়াল ১৪৪৮ AH
২৩ জুমাদাল আউওয়াল ১৪৪৮ AH
শরিক হোন
মঙ্গলবার, ২৩ জুমাদাল আউওয়াল ১৪৪৮ AH
২৩ জুমাদাল আউওয়াল ১৪৪৮ AH
শরিক হোন

যিলহজ্জের ১১ তারিখের কিছু ভুলভ্রান্তি ও ‘অবিলম্বে মীনা ত্যাগ’

4,184

প্রশ্ন 34761

প্রশ্ন: যে ব্যক্তি ১২ ই যিলহজ্জ এই ধারণা করে কংকর মারেনি যে, এটাই ‘অবিলম্বে মীনা ত্যাগ’ এবং বিদায়ী তাওয়াফ না করে মক্কা ছেড়ে এসেছে; তার হজ্জের হুকুম কী?

উত্তর

সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, দুরুদ ও সালাম বর্ষিত হোক আল্লাহর রাসূলের প্রতি। পর সমাচার:

আলহামদুলিল্লাহ।

শাইখ উছাইমীন (রহঃ) বলেন:

তার হজ্জ শুদ্ধ। কেননা তিনি হজ্জের কোন রুকন ছেড়ে দেননি। কিন্তু, তিনি যদি ১২ তারিখে মীনাতে রাত্রি যাপন না করে থাকেন তাহলে তিনি সর্বমোট তিনটি ওয়াজিব ছেড়ে দিয়েছেন।

প্রথম ওয়াজিব: ১২ তারিখে মীনাতে রাত্রি যাপন করা।

দ্বিতীয় ওয়াজিব: ১২ তারিখে কংকর নিক্ষেপ করা।

তৃতীয় ওয়াজিব: বিদায়ী তাওয়া করা।

তার উপরে ওয়াজিব হচ্ছে- প্রত্যেকটি ওয়াজিব ছেড়ে দেওয়ার কারণে একটি করে দম (পশু) জবাই করে মক্কার গরীবদের মাঝে বণ্টন করে দেওয়া।[ফাতাওয়া আরকানুল ইসলাম, পৃষ্ঠা-৫৬৬]

কেননা যে ব্যক্তি হজ্জের কোন ওয়াজিব বর্জন করে তার উপরে দম দেওয়া ওয়াজিব হয়। সে ব্যক্তি উক্ত পশুটি জবাই করে মক্কার গরীবদের মাঝে বণ্টন করে দিবেন।

সূত্র

হজ্জ ও উমরা পালনকারী যেসব ভুল করেন

সূত্র: 

ইসলাম জিজ্ঞাসা ও জবাব

নিউজলেটার

ওয়েবসাইটের ইমেইল ভিত্তিক নিউজলেটারে সাবস্ক্রাইব করুন

ইসলাম জিজ্ঞাসা ও জবাব অ্যাপ্লিকেশন

কন্টেন্টে আরও দ্রুত পৌঁছতে ও ইন্টারনেট ছাড়া ব্রাউজ করতে

App StoreGoogle Play