ইসলাম জিজ্ঞাসা ও জবাব
মঙ্গলবার, ২৩ জুমাদাল আউওয়াল ১৪৪৮ AH
২৩ জুমাদাল আউওয়াল ১৪৪৮ AH
শরিক হোন
মঙ্গলবার, ২৩ জুমাদাল আউওয়াল ১৪৪৮ AH
২৩ জুমাদাল আউওয়াল ১৪৪৮ AH
শরিক হোন

চোখে কৃত্রিম পাপড়ি পরা

1,945

প্রশ্ন 21724

চোখের মূল পাপড়ির উপর কৃত্রিম পাপড়ি পরার হুকুম কি? এটি চোখকে অধিক খুলে রাখে ও অধিক আকর্ষনীয় করে (মাঝেমধ্যে এগুলো আমরা স্বামী ও মাহরামদের সামনে ব্যবহার করি)।

উত্তর

সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, দুরুদ ও সালাম বর্ষিত হোক আল্লাহর রাসূলের প্রতি। পর সমাচার:

স্থায়ী কমিটির ফতোয়াতে এসেছে: “কৃত্রিম নখ ও কৃত্রিম পাপড়ি ব্যবহার করা জায়েয নয়...। যেহেতু এতে শরীরের সংশ্লিষ্ট স্থানের ক্ষতি রয়েছে এবং যেহেতু এতে জালিয়াতি, প্রতারণা ও আল্লাহ্‌র সৃষ্টিকে পরিবর্তন করা রয়েছে”।[ফতোয়া নং (১৭/১৩৩)]

‘যিনাতুল মারআ বাইনাত তিব্ব ওয়াশ শার’ কিতাবে (পৃষ্ঠা-৩৩) এসেছে:

আর কৃত্রিম পাপড়ি ও প্রাকৃতিক পাপড়িকে যে সব উপাদান দিয়ে রঙ করা হয়; ডাক্তারেরা বলেন: এগুলো নিকেলের লবণ দিয়ে কিংবা কৃত্রিম বিভিন্ন রাবার দিয়ে তৈরী। এ দুটোই চোখের পাতার ক্ষতি করে এবং পাপড়ি পড়ে যাওয়ার কারণ হয়।

আল্লাহই সর্বজ্ঞ।

সূত্র

সাজ-সজ্জা

সূত্র: 

ইসলাম জিজ্ঞাসা ও জবাব

নিউজলেটার

ওয়েবসাইটের ইমেইল ভিত্তিক নিউজলেটারে সাবস্ক্রাইব করুন

ইসলাম জিজ্ঞাসা ও জবাব অ্যাপ্লিকেশন

কন্টেন্টে আরও দ্রুত পৌঁছতে ও ইন্টারনেট ছাড়া ব্রাউজ করতে

App StoreGoogle Play