ইসলাম জিজ্ঞাসা ও জবাব
মঙ্গলবার, ২৩ জুমাদাল আউওয়াল ১৪৪৮ AH
২৩ জুমাদাল আউওয়াল ১৪৪৮ AH
শরিক হোন
মঙ্গলবার, ২৩ জুমাদাল আউওয়াল ১৪৪৮ AH
২৩ জুমাদাল আউওয়াল ১৪৪৮ AH
শরিক হোন

যদি কোন ডাক্তার রোগীদের চিকিৎসা করতে গিয়ে ক্লান্ত হয়ে পড়েন তার জন্য রোযা ভেঙ্গে ফেলা কি জায়েয?

2,208

প্রশ্ন 132438

স্বাভাবিক অবস্থাগুলোতে কোন ডাক্তার যদি রোগীদের চিকিৎসা দিতে গিয়ে ক্লান্ত হয়ে পড়েন তার জন্য রোযা ভেঙ্গে ফেলা কি জায়েয? কোন অপারেশন করতে গিয়ে যখন দীর্ঘ সময় লেগে যায় সে ক্ষেত্রে হুকুম কি? জরুরী অবস্থার ক্ষেত্রে হুকুম কি ভিন্ন হবে?

উত্তর

সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, দুরুদ ও সালাম বর্ষিত হোক আল্লাহর রাসূলের প্রতি। পর সমাচার:

রোগীদের চিকিৎসা দেয়ার জন্য কোন ডাক্তারের রোযা ভেঙ্গে ফেলা জায়েয নয়। তবে কোন রোগীর অবস্থা সংকটাপন্ন হলে এবং তার চিকিৎসা করাটা চিকিৎসকের রোযা ভঙ্গ করার সাথে সম্পৃক্ত হলে সেটার হুকুম ব্যতিক্রম। এই ক্ষেত্রে ডাক্তারের রোযা ভেঙ্গে ফেলা জায়েয। কেননা সেটি একজন নিরপরাধ মানুষকে বাঁচানো।

আল্লাহ্‌ই তাওফিকের মালিক। আমাদের নবী মুহাম্মদের প্রতি, তাঁর পরিবার-পরিজন ও সাহাবীবর্গের প্রতি আল্লাহ্‌র রহমত ও শান্তি বর্ষিত হোক।

গবেষণা ও ফতোয়া বিষয়ক স্থায়ী কমিটি।

শাইখ আব্দুল আযিয বিন বায, শাইখ সালেহ আল-ফাওযান, শাইখ আব্দুল আযিয আলে-শাইখ, শাইখ বকর আবু যায়েদ।

ফাতাওয়াল লাজনাদ দায়িমা; আল-মাজমুআ’ আছ-ছানিয়া (৯/২০৩)

সূত্র

রমজানের মাসয়ালাসমূহ

সূত্র: 

ফাতাওয়াল লাজনাদ দায়িমা; আল-মাজমুআ’ আছ-ছানিয়া (৯/২০৩)

নিউজলেটার

ওয়েবসাইটের ইমেইল ভিত্তিক নিউজলেটারে সাবস্ক্রাইব করুন

ইসলাম জিজ্ঞাসা ও জবাব অ্যাপ্লিকেশন

কন্টেন্টে আরও দ্রুত পৌঁছতে ও ইন্টারনেট ছাড়া ব্রাউজ করতে

App StoreGoogle Play